কলম্বো, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে জানুয়ারির মাঝামাঝিতে প্রেসিডেন্ট নির্বাচন ডেকেছেন। সরকারের কয়েকটি সূত্র সোমবার একথা বলেছে।
জেনারেল সারথ ফন্সেকার প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর জল্পনার মধ্যে রাজাপাকসে এই নির্বাচন ডাকলেন। প্রেসিডেন্ট তার চার বছর মেয়াদ পুর্ণ করার পর ২য় এবং চূড়ান্ত ছয় বছর মেয়াদের জন্য নির্বাচন ডাকতে পারেন।
সরকারি কয়েকটি সূত্র বলেছে, নির্বাচন অনুষ্ঠিত হবে জানুয়ারির মাঝামাঝিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কেবিনেট মন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট সব পার্টি নেতাদেরকেই নির্বাচনের সময় জানিয়ে দিয়েছেন এবং ঘোষণাপত্র সই করেছেন।
বিশ্লেষকরা বলছেন, রাজাপাকসে পার্লামেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচন চান। গৃহযুদ্ধ জয় করে তিনি যে জনসমর্থন পেয়েছেন তা কমতে শুরু করার আগেই নির্বাচন সারতে চান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৭ ঘ.
bdnews24