২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থীদের চলাফেরায় আরও স্বাধীনতা দেবে শ্রীলংকা

নির্বাচনের আগে আগামী মাস থেকে সেনা-টহলরত শিবিরগুলোর শরণার্থীদের চলাফেরায় আরও স্বাধীনতা দেবে শ্রীলংকা। গৃহযুদ্ধ জয়ের পর উদ্বাস্তু হাজার হাজার তামিলের পুনর্বাসন ত্বরান্বিত করার আন্তর্জাতিক চাপের মুখে সরকার শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 10:50 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

কলম্বো, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনের আগে আগামী মাস থেকে সেনা-টহলরত শিবিরগুলোর শরণার্থীদের চলাফেরায় আরও স্বাধীনতা দেবে শ্রীলংকা। গৃহযুদ্ধ জয়ের পর উদ্বাস্তু হাজার হাজার তামিলের পুনর্বাসন ত্বরান্বিত করার আন্তর্জাতিক চাপের মুখে সরকার শনিবার একথা জানিয়েছে। বাস্তুহারা তামিলদের চলাফেরার স্বাধীনতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জন হোমস উদ্বেগ প্রকাশ করার দুইদিন পর শ্রীলংকা এ ঘোষণা দিল। শ্রীলংকায় এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ওদিকে, বিরোধীদলগুলো প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের সম্ভাব্য প্রতিপক্ষ জেনারেল ফন্সেকাকে সমর্থন দেওয়ার কথা ভাবছে। কারণ, বিরোধী দলগুলো তামিল শরণার্থী পুনর্বাসনে ব্যর্থতার জন্য রাজাপাকসেকে দায়ী করে আসছে। প্রেসিডেন্টের ভাই ও শরণার্থী বিষয়ক প্রধান বাসিল রাজাপাকশে জানিয়েছে, যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে পালিয়ে আসা ১ লাখ ৩০ হাজার তামিলকে ১ ডিসেম্বরের মধ্যে চলাফেরায় অধিকতর স্বাধীনতা দেওয়া হবে। এাছাড়াও তিনি জানান, জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে দেওয়া প্রতিশ্র"তি অনুযায়ী ভাবুনিয়ার মানিক ফার্মের বন্দিদের ৩১ জানুয়ারির মধ্যেই মুক্তি দিতে চান প্রেসিডেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২২ ঘ.