২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে সাবেক ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের জেল

ইরানের সংস্কারবাদী সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলি আবতাহিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি সংবাদপত্র রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 10:30 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

তেহরান, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের সংস্কারবাদী সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলি আবতাহিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি সংবাদপত্র রোববার একথা জানিয়েছে। জুনে অনুষ্ঠিত ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভ উস্কে দেওয়ার দায়ে আবতাহিকে গ্রেপ্তার করা হয়। নির্বাচনের পর গ্রেপ্তার হওয়া সংষ্কারবাদী নেতাদের মধ্যে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। সংবাদপত্র জাহান-ই-ইকতোসাদ জানিয়েছে, শনিবার আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ আলি আবতাহিকে সাজার রায় শোনানো হয়। ১৯৯৭ থেকে ২০০৫ পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির ভাইস প্রেসিডেন্ট ছিলেন আবতাহি। ইরানের সংস্কারবাদী বিরোধী দলগুলো প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ করে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ পুনর্নির্বাচিত হন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নির্বাচনে কারচুপির অভিযোগ নাকচ করে দিয়ে জানান, নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলা অপরাধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০৫ ঘ.