২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় দুই শতাধিক যাত্রী নিয়ে ফেরি ডুবি

ইন্দোনেশিয়ার রিয়াউ দ্বীপপুঞ্জে রোববার ২১৩ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। খারাপ আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়। এতে অন্ততপক্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 09:53 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

জাকার্তা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার রিয়াউ দ্বীপপুঞ্জে রোববার ২১৩ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। খারাপ আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়। এতে অন্ততপক্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রিয়াউ'র পুলিশ প্রধান পুজি হারতান্তো মেট্রো টিভিতে বলেন, দুমাই এক্সপ্রেস-১০ নামের ফেরিটি সিঙ্গাপুরের কাছে বাতাম থেকে রিয়াউ এর দুমাই দ্বীপে যাচ্ছিল। এ সময় উত্তাল ঢেউয়ে ফেরিটি ডুবে যায়। উদ্ধারকারী দল জীবীতদের সন্ধান করছে। তিনি আরও জানান, বেঁচে যাওয়া যাত্রীদের সাগরে ভেসে থাকতে দেখা গেছে। রিয়াউ পুলিশের মুখপাত্র ইয়াসিন কোসাসিহ জানিয়েছেন, দুমাই এক্সপ্রেস-১৫ নামের আরেকটি ফেরি ২৭৮ জন যাত্রী নিয়ে খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। তবে ফেরির সব যাত্রী ও ক্রুদের জীবিত উদ্ধার করা হয়েছে। ফেরিটি বাতাম থেকে মোরো দ্বীপে যাচ্ছিল। দ্বীপ দেশ ইন্দোনেশিয়ার এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াতের প্রধান বাহন হচ্ছে ফেরি। ফলে দেশটিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৭ ঘ.