সউল, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রশান্ত মহাসাগরের 'নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড' এর সাইপ্যান দ্বীপে শুক্রবার পর্যটকদের ওপর এক বন্দুকধারীর গুলিতে অন্ততপক্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬ পর্যটক। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় শুক্রবার একথা জানিয়েছে।
৪ জনকে হত্যা করার পর বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। হতাহতদের বেশির ভাগই কোরীয় বলে জানিয়েছে বিবিসি।
পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ অব নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ সাইপ্যান। এর জনসংখ্যা ৬২ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৯
bdnews24