ব্রাসেলস, ২০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ইউরোপীয় ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট হিসাবে বৃহস্পতিবার বেলজিয়ামের প্রধানমন্ত্রী হারম্যান ভ্যান রম্পয়ের নাম ঘোষণা করেছেন ইইউ নেতারা। পাশপাশি ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান করা হয়েছে ব্রিটিশ ব্যারোনেস ক্যাথরিন অ্যাস্টন কে।
নতুন ইইউ প্রেসিডেন্ট রম্পয়ের পরিচিতি দেশের বাইরে তেমন একটা নেই। ওদিকে, ক্যাথরিন নিজ দেশেও তেমন পরিচিত নন। কিন্তু ব্রাসেলস সম্মেলনে দুজনই ২৭-জাতি ইইউ নেতাদের সর্বাত্মক সমর্থন পেয়েছেন। যদিও দুজনকে দুই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে মতৈক্য হতে কয়েক সপ্তাহ লেগেছে। কারণ, ব্রিটেন সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে ইইউ প্রেসিডেন্ট করার দাবি জানিয়েছিল।
বিশ্ব মঞ্চে ইইউকে আরও প্রভাবশালী করার চেষ্টাতেই নতুন এই নিয়োগ। এর মধ্য দিয়ে ইইউ'র অবস্থান আরও শক্তিশালী হবে এবং চীনের মতো উদীয়মান শক্তির উত্থানের সঙ্গে ইইউ সহজে খাপ খাইয়ে নিতে পারবে বলেই আশা করা হচ্ছে।
৬২ বছর বয়সী রম্পয়এবং ৫৩ বছর বয়সী ক্যাথরিন দুজনই শান্ত কূটনীতি এবং মতৈক্যের ভিত্তিতে কাজ করে যাওয়ার পরিকল্পনা করেছেন।
অর্থনৈতিক অনিশ্চয়তা, আস্থার অভাব, উদ্বেগ এবং অস্বাভাবিক কঠিন এই সময়ের মধ্য থেকে ইউরোপকে বের করে আনতে ধাপে ধাপে অগ্রসর হওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন রম্পাই।
ওদিকে, নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করার প্রতিশ্র"তি দিয়েছেন ক্যাথেরিন। তিনি বলেন, "আমি কি ভাবি এবং কি করি তার ভিত্তিতে আমাকে বিচার করুন। ফলাফলে আপনি সন্তুষ্ট হবেন।"
একজন নারী হিসাবে প্রথম ব্রিটিশ কমিশনার এবং প্রথম ট্রেড কমিশনার হওয়ার পর এখন ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান হতে পেরে গর্বিত বলে মন্তব্য করেন ক্যাথরিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২০০ ঘ.
bdnews24