কাবুল, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বৃহস্পতিবার শপথ নেওয়ার পরপরই দুর্নীতি মোকবেলাসহ তিন বছরের মধ্যে দেশের অস্থিতিশীল এলাকাগুলোর নিরাপত্তাভার নিতে প্রস্তুত হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
কারজাই দেশে শান্তি ফেরাতে শক্তিশালী 'লয়া জির্গা' বা ঐতিহ্যবাহী গ্র্যান্ড এসেম্বলির অধিবেশন আহ্বান করেন। এই লয়া জির্গা কখনও কখনও সংবিধানের আওতায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা প্রেসিডেন্টের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং যে কোনও ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।
কারজাই বলেন, আফগানিস্তান আগামী তিন বছরে অনিরাপদ এলাকাগুলোতে অভিযান শুরু করতে নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত রাখতে চায়।
দুর্নীতি সম্পর্কে তিনি বলেন, এটি খুবই বিপজ্জনক ব্যাপার। আমাদেরকে খুব জোরেসোরে এর বিরুদ্ধে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, "মন্ত্রীদেরকে অবশ্যই দেশ সেবায় দক্ষ হতে হবে এবং পেশাদারিত্ব দেখাতে হবে।"
আফগানিস্তানে বৃহস্পতিবার ২য় মেয়াদে শপথ নিয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। ব্যাপক ভোট জালিয়াতির দুষ্টে জর্জরিত নির্বাচনের প্রায় তিন মাস পর কারজাই শপথ নিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৭ ঘ.
bdnews24