২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজিরিস্তানে তালেবানদের মূল ঘাঁটিগুলো সেনাদের দখলে

পাকিস্তানি সেনারা দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানদের প্রায় সব প্রধান ঘাঁটিই দখল করে নিয়েছে। সৈন্যরা জঙ্গিদের খুঁজে বেরতে শিগগিরই পার্বত্য অঞ্চলটির গ্রাম এলাকায় ছড়িয়ে পড়বে। সেনা কমান্ডাররা মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

সারারোঘা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানি সেনারা দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানদের প্রায় সব প্রধান ঘাঁটিই দখল করে নিয়েছে। সৈন্যরা জঙ্গিদের খুঁজে বেরতে শিগগিরই পার্বত্য অঞ্চলটির গ্রাম এলাকায় ছড়িয়ে পড়বে। সেনা কমান্ডাররা মঙ্গলবার একথা বলেছেন। সেনারা একমাস আগে শুরু হওয়া অভিযানে প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগুচ্ছে, মূল রাস্তা ও তালেবান ঘাঁটিগুলো দখলে নিচ্ছে। তবে পাকিস্তানের শহরগুলোতে অব্যাহত বোমা হামলায় দৃশ্যত মনে হচ্ছে, তালেবান নেতারা ওই অঞ্চল থেকে সটকে পড়েছে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস সাংবাদিকদের বলেছেন, কিছু জঙ্গি এই অঞ্চল থেকে হয়তো সটকে পড়েছে তবে অনেকেই আত্মগোপন করেছে। "আমরা এখনো বিশ্বাস করি অনেকেই রয়ে গেছে। তারা গ্রামাঞ্চলে, বনজঙ্গলে ও গুহায় আশ্রয় নিয়েছে।" তিনি বলেন, "তারা যেখানেই লুকিয়ে থাকুক, আমরা রাস্তাঘাট ও পাহাড়ি পথগুলো পুরোপুুরি নিয়ন্ত্রণ নেওয়ার পর তাদের ধাওয়া করব।" গত অক্টোবরে শুরু হওয়া এ অভিযানে ৫০০ রও বেশি জঙ্গি ও ৭০ জন সেনা নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৩০ ঘ.