২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠককে স্বাগত জানাবে চীন

যুক্তরাষ্ট্র শিগগিরি উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসুক চীন সেটিই আশা করে। চীন সরকার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী হে ইয়াফেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 11:29 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

বেজিং, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র শিগগিরি উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসুক চীন সেটিই আশা করে। চীন সরকার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাবে বলে মন্তব্য করেছেন চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী হে ইয়াফেই। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র শিগগিরি আলোচনায় বসবে বলে আমি আশা করি এবং আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা এতে উৎসাহ জোগাচ্ছি।" উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকারণে মূল ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র ও চীন। ওদিকে, উত্তর কোরিয়া গত মে মাসে পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর স