২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা প্রশ্নে একমত চীন

ইরানকে প্রমাণ করে দেখাতে হবে যে, তাদের পরমাণু কর্মসূচি স্বচ্ছ এবং তা শান্তিপূর্ণ কাজে পরিচালিত হচ্ছে--- চীন এ ব্যাপারে একমত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 10:59 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

বেজিং, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানকে প্রমাণ করে দেখাতে হবে যে, তাদের পরমাণু কর্মসূচি স্বচ্ছ এবং তা শান্তিপূর্ণ কাজে পরিচালিত হচ্ছে--- চীন এ ব্যাপারে একমত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে বৈঠকের পর ওবামা একথা জানান। ইরানের সঙ্গে প্রগাঢ় জ্বালানি ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের। ফলে ইরানের পরমাণু বিরোধ নিষ্পত্তিতে চীনের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। চীন সফরকালে ইরান ইস্যুতে সমর্থন আদায়ের চেষ্টায় ওবামা মঙ্গলবার জিনতাওয়ের সঙ্গে বৈঠকে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন। পরে জিনতাওয়ের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ওবামা বলেন, "আমরা একমত হয়েছি যে, ইরানকে অবশ্যই তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং স্বচ্ছ এ ব্যাপারে আন্তর্জাতিক স