২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সংস্কারের যুক্তরাষ্ট্রের আহ্বানে যোগ দিল ইইউ

আফগানিস্তানকে রাজনৈতিক সংস্কারে প্রতিশ্র"তিবদ্ধ হওয়ার যুক্তরাষ্ট্রের আহ্বানে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। আফগানিস্তানের নতুন সরকারের গড়নই কাবুলের সঙ্গে তাদের সম্পর্কের ভাল-মন্দ নির্ধারণ করবে বলে জানিয়েছে ইইউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 09:47 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ব্রাসেলস, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানকে রাজনৈতিক সংস্কারে প্রতিশ্র"তিবদ্ধ হওয়ার যুক্তরাষ্ট্রের আহ্বানে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ)। আফগানিস্তানের নতুন সরকারের গড়নই কাবুলের সঙ্গে তাদের সম্পর্কের ভাল-মন্দ নির্ধারণ করবে বলে জানিয়েছে ইইউ। ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রেসিডেন্ট সুইডেন আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়ন ও দুর্নীতি দূর করতে যত শিগগিরই সম্ভব ইইউ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নয় দিনের সফরে এশিয়ায় অবস্থান করছেন। তার সহযোগীরা যুক্তরাষ্ট্রের কৌশলে সহযোগিতা করার জন্য পাকিস্তান ও আফগানিস্তানকে চাপ দিয়ে যাচ্ছে। ওদিকে, আফগানিস্তান সোমবার একটি দুর্নীতি বিরোধী ইউনিট গড়ে তোলার ঘোষণা দিয়েছে । আফগানিস্তানে জালিয়াতির অভিযোগের বিতর্কিত নির্বাচন হওয়ায় এখন প্রেসিডেন্ট হামিদ কারজাই সরকারের বৈধতার দিকটিতে নজর রেখেছে বিশ্ব স