লন্ডন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকে ব্রিটিশ সেনাদের বন্দি নির্যাতনের নতুন অভিযোগ তদন্ত করে দেখার কথা শনিবার জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইন্ডিপেনডেন্ট পত্রিকা বন্দি নির্যাতনের নতুন ৩৩ টি মামলার তালিকা সম্পর্কে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানাল ব্রিটেন।
বন্দিদের জন্য নিয়োজিত আইজীবী ফিল সিনার ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর ধর্ষণ ও নির্যাতনের ৩৩ টি নতুন মামলার তালিকা তৈরি করেছেন বলে প্রতিবেদশ প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম নারী সেনাদের বিরুদ্ধে বন্দিদের যৌন ও শারিরীক নির্যাতন করার অভিযোগ উঠেছে।
ব্রিটেনের সশস্ত্র বাহিনী মন্ত্রী বিল রামেল এক বিবৃতিতে বলেছেন, এ সমস্ত অভিযোগ খুবই গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। কিন্তু তিনি বলেন, আগেভাগেই কোনও সিদ্ধান্তে না গিয়ে বিষয়টির আনুষ্ঠানিক তদন্ত করে দেখা প্রয়োজন।
বিবিসিকে তিনি বলেন, সব নির্যাতনের অভিযোগই নতুন নয়। এর মধ্যে গত মাসের প্রায় ৭ টি অভিযোগ আছে। যেমন: বন্দিদেরকে একে অপরের ওপর স্তুপাকারে রাখা এবং ইলেকট্রিক শক দেওয়া।
আবার কয়েকটি বন্দি নির্যাতন ঘটনা সরকারি তদন্তও চলছে। যেমন: ২০০৩ সালে বসরায় ব্রিটিশ কাস্টডিতে ইরাকি বাহা মুসার মৃত্যু তদন্ত।
তবে সিনার বিবিসি কে বলেছেন, তদন্তের বাইরে বন্দি নির্যাতনের আরও শ শ ঘটনা রয়ে গেছে বলেই মনে করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০১ ঘ.
bdnews24