২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান ওবামার

মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি কে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সিঙ্গাপুরে রোববার মিয়ানমারের প্রধানমন্ত্রী থিয়েন সিয়েনসহ অন্যান্য দক্ষিণ-পূর্ব এশীয় নেতাদের সঙ্গে বৈঠককালে ওবামা এ আহ্বান জানান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 11:21 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

সিঙ্গাপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি কে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। সিঙ্গাপুরে রোববার মিয়ানমারের প্রধানমন্ত্রী থিয়েন সিয়েনসহ অন্যান্য দক্ষিণ-পূর্ব এশীয় নেতাদের সঙ্গে বৈঠককালে ওবামা এ আহ্বান জানান । সিঙ্গাপুরের সাংরি-লা হোটেলে থিনে সিয়েনসহ ১০ আসিয়ান নেতার সঙ্গে বৈঠক করেন ওবামা। তবে তিনি থিয়েন সিয়েনের সঙ্গে কথা বলা কিংবা করমর্দন কোনটিই করেননি। তিনি কেবল বৈঠকে বসার আগে নেতাদের সঙ্গে বাহুবন্ধনের আসিয়ান রীতি পালন করেন। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেছেন, বৈঠকে ওবামা সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। আসিয়ান নেতাদের সঙ্গে ওবামার এটিই প্রথম বৈঠক। ওবামা প্রশাসন মিয়ানমারের সঙ্গে সম্পর্কের সম্পৃক্ততা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে এবং এ লক্ষ্যে এ মাসের শুরুতে দেশটিতে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৪ বছরের মধ্যে মিয়ানমারে এটাই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি। সিঙ্গাপুর সফরের আগে জাপানে এক ভাষণে ওবামা সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, নির্দেশনা অনুযায়ী বার্মাকে (মিয়ানমার) যে পদক্ষেপগুলো নিতে হবে তা হল- বিরোধী দলীয় নেত্রী অং সান সুচিসহ সব রাজবন্দিকে মুক্তি দিতে হবে এবং বিরোধী দলের সঙ্গে একটি কার্যকর আলোচনায় বসতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৬ ঘ.