পেশাওয়ার, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পেশাওয়ারে শনিবার একটি পুলিশ চেকপয়েন্টে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পাকিস্তানের সোনা দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান বিরোধী অভিযান শুরুর পর থেকে আফগান সীমান্তবর্তী এই নগরীতে দফায় দফায় বোমা হামলা হচ্ছে। এতে ইতোমধ্যেই শ শ মানুষ নিহত হয়েছে।
নগরীর কর্মকর্তা শাহিবজাদা আনিস রয়টার্সকে বলেন, গাড়িবোমা হামলাকারী পুলিশ চেকপয়েণ্টের বেষ্টনীর কাছে এসে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়। এদের মধ্যে দুজন পুলিশ সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বোমা হামলাকারীর গাড়ি টুকরো টুকরো হয়ে রাস্তায় পড়ে থাকা ছাড়াও আরও কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।
এর আগে শুক্রবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থায় আরেকটি গাড়িবোমা হামলায় ১৭ জন নিহত হয়েছে। তালেবানরা ওই হামলার দায় স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০২ঘ.
bdnews24