জেরুজালেম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ফিলিস্তিনি ইসলামি গোষ্ঠী হামাস ইসরায়েলকে মেনে নিলে গোষ্ঠীটির সঙ্গে শান্তি আলোচনার প্রতি সমর্থন করবে অর্ধেকেরও বেশি ইসরায়েলি। শুক্রবার প্রকাশিত এক জরিপ ফলাফলে এ মনোভাব জানা গেছে।
ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শাউল মোফাজ গত রোববার একটি শান্তি পরিকল্পনা দেন যাতে বলা হয়েছে হামাস ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানো বাদ দিলে গোষ্ঠীটির সঙ্গে শান্তি আলোচনায় বসা যেতে পারে। তার এই পরিকল্পনার ওপর পরিচালিত জরিপে ৫৭ শতাংশ ইসরায়েলি বলেছে, তারা এ ধারণাকে সমর্থন করে।
ইসরায়েলি 'ডায়ালগ ইনস্টিটিউট' জরিপটি চালায়। জরিপে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন বাড়ার ইঙ্গিত মিলেছে।
ইসরায়েলের বৃহত্তম বিরোধী দল কাদিমা'র দ্বিতীয় প্রধান ও পার্লামেন্ট সদস্য মোফাজ ফিলিস্তিনকে রাষ্ট্রগঠনের জন্য পশ্চিম তীরের ৬০ শতাংশ ভূমি দেওয়ার প্রস্তাব দিয়েছেন এবং এতে যেসব বসতি স্থাপনকারী ইহুদিকে ওই এলাকা ছেড়ে আসতে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলেছেন।
পশ্চিমা দেশগুলো বলেছে, সহিংসতা ত্যাগ করে হামাস ইসরায়েলের সঙ্গে সম্পাদিত অন্তর্বর্তী শান্তি চুক্তি ও ইসরায়েলের অস্তিত্ব মেনে নিলেই কেবল তাদের সঙ্গে আলোচনা করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১৩ ঘ.
bdnews24