২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার জলদস্যুদের কব্জায় আরও দুটি জাহাজ

সোমালি জলদস্যুরা তাদের নতুন অভিযানে একটি ইয়েমেনি মাছ ধরার যান এবং মার্শাল আইল্যান্ডস এর পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ছিনতাই করেছে। বন্দুকধারী ও কর্মকর্তারা বুধবার এতথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 04:07 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

মোগাদিসু, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালি জলদস্যুরা তাদের নতুন অভিযানে একটি ইয়েমেনি মাছ ধরার যান এবং মার্শাল আইল্যান্ডস এর পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ছিনতাই করেছে। বন্দুকধারী ও কর্মকর্তারা বুধবার এতথ্য জানিয়েছেন। মালবাহী জাহাজটি রাসায়নিক দ্রব্য বহন করছিল। বিভিন্ন দেশের নৌবাহিনী গালফ অব এডেনের মধ্য দিয়ে ইউরোপ ও এশিয়াকে যুক্তকারী নৌপথে টহল দিলেও উল্টো জলদস্যুদের তৎপরতা আরও বেড়ে গভীর সাগর পর্যন্ত গড়িয়েছে। জলদস্যুদের একজন, হাসান উপকূলীয় শহর হারাধিরি থেকে টেলিফোনে রয়টার্সকে বলেছেন, মঙ্গলবার রাতের দিকে মালবাহী জাহাজটি দখলের সময় তার তিন সহকর্মী আহত হয়েছে। হাসান বলেন, "জাহাজটি ২৪ জন ক্রু নিরাপদে আছে। এটি দখলের সময় অল্পসময়ের জন্য লড়াই হয়। এতে আমার তিন সহকর্মী আহত হয়েছে।" হর্ন অব আফ্রিকার ব্যর্থ রাষ্ট্রটির জলদস্যুরা এখন ১৩টি জাহাজ এবং ২৩০ জনেরও বেশি ক্রুকে আটক করে রেখেছে। এর মধ্যে এক ব্রিটিশ দম্পতি ও তাদের প্রমোদতরীটিও রয়েছে। কেনিয়াভিত্তিক ইস্ট আফ্রিকান সিফেয়ারার্স অ্যাসিসটেন্স প্রোগ্রামের অ্যান্ড্রু মাওয়ানগুরা মালবাহী জাহাজটির নাম জানিয়েছে এমভি ফিলিৎসা। তিনি বলেছেন, ক্রুদের তিনজন গ্রিক অফিসার, বাকিরা ফিলিপাইনের নাবিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০৫ ঘ.