২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান প্রেসিডেন্টের শপথ ১৯ নভেম্বর

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আগামী ১৯ নভেম্বর দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন। একজন কর্মকর্তা বুধবার এতথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

কাবুল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আগামী ১৯ নভেম্বর দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন। একজন কর্মকর্তা বুধবার এতথ্য জানিয়েছেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল জাহার আজমি কাবুলে সাংবাদিকদের বলেছেন, "আমরা ১৯ নভেম্বর প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান করব। এ অনুষ্ঠান করার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয়েছে।" তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেবেন। তবে বিদেশি প্রতিনিধিরা তাতে যোগ দেবেন কি না সেটা বলেননি তিনি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অনুষ্ঠানে যাবেন কি না সে ব্যাপারে বলতে অস্বীকৃতি জানয়েছেন কাবুলে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র। গত ২০ আগস্টের নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ কারজাইয়ের পাওয়া ভোটের এক তৃতীয়াংশেরও বেশি ভোট বাতিল হয়ে যাওয়া সত্ত্বেও দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন তিনি। কারজাইয়ের ভোট ৫০ শতাংশেরও নিচে নেমে যাওয়ায় দ্বিতীয় দফা নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ প্রধান নির্বাচন কমিশনারের অপসারণ দাবি করে ব্যর্থ হওয়ার পর নিজেকে প্রত্যাহার করে নেন। এ কারণে দ্বিতীয় দফা নির্বাচন বাতিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৫০ ঘ.