২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় ইচ্ছুক ওবামা প্রশাসন

ওবামা প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে ইচ্ছুক। তবে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ হলেই এ আলোচনা হতে পারে। ওবামার এশিয়া বিষয়ক শীর্ষ উপদেষ্টা শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ওয়াশিংটন, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ওবামা প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে ইচ্ছুক। তবে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ হলেই এ আলোচনা হতে পারে। ওবামার এশিয়া বিষয়ক শীর্ষ উপদেষ্টা শুক্রবার একথা বলেছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার জাপান, সিঙ্গাপুর, চীন এবং দক্ষিণ কোরিয়া সফরে বের হয়েছেন। উপদেষ্টারা বলছেন, গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়েও আলোচনা হবে। ওয়াশিংটনে গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ব্র"কিংস ইন্সটিটিউটে জাতীয় নিরাপত্তা পরিষদের এশিয়া বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক জেফারি বাদের বলেছেন, আমরা সরাসরি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত। তিনি বলেন, "ওবামা প্রশাসনের ধারণা, অন্য কারও কাছ থেকে কাটছাঁট করা কথা শোনার চেয়ে উপদেষ্টারাসহ অন্যান্যদের কাছ থেকে সরাসরি কথা শোনা ভাল।" তবে তিনি এও বলেন যে, "আমরা কেবল কথা বলার খাতিরে কথা বলতে চাই না।" ওয়াশিংটন ও তার মিত্ররা উত্তর কোরিয়াকে ছয়-জাতি (চীন, যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও রাশিয়া) নিরস্ত্রীকরণ আলোচনায় টেনে আনার চেষ্টা চালাচ্ছে। পিয়ংইয়ং এপ্রিলে সাহয্যের বিনিময়ে নিরস্ত্রীকরণ আলোচনা থেকে বের হয়ে এসেছে। উত্তর কোরিয়া গত মে মাসে ২য় পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এতে করে দেশটির ওপর নতুন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের পট প্রস্তুত হয়। ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যে কোনও দ্বীপক্ষীয় আলোচনার ফলে অচল হয়ে পড়া ছয়-জাতি আলোচনা দ্রুত শুরু হওয়া উচিত। বাদের বলেন, "আমরা ছয়-জাতি আলোচনা প্রসঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলতে প্রস্তুত। এর লক্ষ্য হচ্ছে, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ এবং তাদের পরমাণু অস্ত্রমুক্ত হওয়াসহ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে ফিরে আসার পূর্বপ্রতিশ্র"তি বহাল রাখার স্বীকৃতি আদায় করা।" বিডিিিনউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/'৯৩৭ ঘ.