২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাঘাঁটিতে হত্যাকান্ডে যুক্তরাষ্ট্রে শোক, তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সেনাঘাঁটিতে বৃহস্পতিবার বন্দুকধারীর তাণ্ডবের পর শোকে বিহ্বল গোটা দেশ। মেজরের গুলিতে নিহত ১৩ জনের জন্য শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিহতের স্মরণে হোয়াইট হাউস ও অন্যান্য সরকারি কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে তদন্তকারীরা হত্যাকারীর উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 08:05 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

টেক্সাস, যুক্তরাষ্ট্র, ৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সেনাঘাঁটিতে বৃহস্পতিবার বন্দুকধারীর তাণ্ডবের পর শোকে বিহ্বল গোটা দেশ। মেজরের গুলিতে নিহত ১৩ জনের জন্য শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিহতের স্মরণে হোয়াইট হাউস ও অন্যান্য সরকারি কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে তদন্তকারীরা হত্যাকারীর উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে। বন্দুকধারী ওই মেজর নিদাল মালিক হাসান একজন মুসলিম এবং সেনাবাহিনীর ডাক্তার। কোন উদ্দেশ্যে নিদাল এ ঘটনা ঘটিয়েছেন শুক্রবার তা খতিয়ে দেখার চেষ্টা করেছেন তদন্তকারীরা। হাতবন্দুক দিয়ে নিদালের নির্বিচার গুলিতে আরও ৩০ জন আহত হয়েছে। পুলিশ তাকে ৪ বার গুলি করার পর তিনি অচেতন হলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে রয়টার্স। সেনাঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী মেজর নিদাল মালিক হাসানের বাবা-মা অভিবাসী হলেও যুক্তরাষ্ট্রেই তার জন্ম। পুলিশ মেজর নিদালকে চার চারবার গুলি করে। তবে এ অচেতন অবস্থায় থাকলেও তার অবস্থা শঙ্কাহীন। নিদাল বিদেশে যুদ্ধ থেকে ফেরত আহত সেনাদের চিকিৎসা দিতেন এবং তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আফগানিস্তানে মোতায়েন করা হচ্ছিল। ফোর্ট হুডের মুখপাত্র কর্নেল জন রোসি জানান, বৃহস্পতিবার ওই ঘটনার পর আহতদের মধ্যে এক নারী রাতে মারা গেছে। রোসি আরও জানান, শুক্রবার বিকেলে হেলিকপ্টারে করে হাসানকে টেক্সাসের সান এন্টেনিওর ' ব্র"ক আর্মি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে একটি বেসামরিক হাসপাতালে কৃত্রিমভাবে শ্বাস দেওয়া হচ্ছে। তদন্ত চলাকালীন হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে সেনাবাহিনী। ঘাঁটি পরিদর্শন শেষে আর্মি সেক্রেটারি জন ম্যাকহাগ বলেন, "আমাদের আগে বুঝতে হবে কি হয়েছিল যার জন্য তিনি এমন কাজ করেছেন।" তবে তদন্ত চলাকালে এ বিষয়ে আগে থেকে কোনও কিছু ধারণা করতে বারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, "আমরা এখনও পুরো বিষয়টি জানি না। সব ঘটনা জানার আগেই হুট করে কোনো উপসংহার না টানার ব্যাপারে আমি সতর্ক করে দিচ্ছি।" ওবামা আরও বলেন, "আমরা এখনও পর্যন্ত যা জানি, তা হল ওই ঘটনায় হতাহতদের পরিবার, পরিজন এবং পুরো জাতি শোকার্ত।" নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে, হোয়াইট হাউস ও সব সরকারি কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখাসহ যুক্তরাষ্ট্রে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানকারী মার্কিন সেনারা এক মিনিট নিরবতা পালন করেছে। ওদিকে, বিবিসি জানিয়েছে, ফোর্ট হুড সেনাঘাঁটিতে মোমবাতি মিছিল করেছে শ শ মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৪০ ঘ.