২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুরুত্বপূর্ণ তালেবান ঘাঁটিতে ঢুকেছে পাকিস্তানি সেনারা

পাকিস্তানি সৈন্যরা দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে প্রবেশ করেছে। ইসালামাবাদে শুক্রবার বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে এক ব্রিগেডিয়ার ও তার গাড়িচালককে আহত করার মধ্যে সেনা কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ইসলামাবাদ, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানি সৈন্যরা দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গিদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে প্রবেশ করেছে। ইসালামাবাদে শুক্রবার বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে গুলি চালিয়ে এক ব্রিগেডিয়ার ও তার গাড়িচালককে আহত করার মধ্যে সেনা কর্মকর্তারা একথা জানিয়েছেন। সেনাবাহিনী জাতিগত পশতুন অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তান থেকে তালেবান জঙ্গিদের নির্মূল করতে ১৭ অক্টোবর সেখানে অভিযান শুরু করেছে। সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, সেনারা জঙ্গিদের মূল এলাকায় তিনদিক থেকে অগ্রসর হচ্ছে এবং জঙ্গি নিয়ন্ত্রিত মাকিন গ্রামে প্রবেশ করেছে। নাম না প্রকাশের শর্তে ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা বলেন "মাকিনে প্রবেশের সময় আমরা খুব একটা প্রতিরোধের মুখে পড়িনি।" "আমাদের সৈন্যরা এখন পুঁতে রাখা মাইন ও ঘরে তৈরি বোমা অপসারণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে।" একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, মাকিনে লড়াইয়ে ৭ জঙ্গি নিহত হয়েছে। এই গ্রামেই গত আগস্টে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানি তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদ নিহত হন। পাকিস্তানের রাজধানীতে শুক্রবার বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে গুলি চালালে এক ব্রিগেডিয়ার ও তার গাড়িচালক আহত হয়েছে। জঙ্গিদের বিরুদ্ধে মধ্য অক্টোবরে সেনা অভিযান শুরু হওয়ার পর ইসলামাবাদে মোটরসাইকেল থেকে সেনা কর্মকর্তাদের ওপর এটি তৃতীয় হামলা। শুক্রবারের হামলায় পুলিশ আহতদের পরিচয় জানাতে অস্বীকৃতি জানালেও সেনা কর্মকর্তারা বলেছেন, আহতদের একজন ব্রিগেডিয়ার এবং অন্যজন তার গাড়িচালক। নাম প্রকাশ না করার শর্তে সেনা কর্মকর্তারা বলেন, "দুজনেই আশঙ্কামুক্ত।" ডন টেলিভিশন জানায়, আহত ব্রিগেডিয়ার একটি সেনা গোয়েন্দা সংস্থায় কর্মরত। গত ২২ অক্টোবর একই ধরনের হামলায় একজন ব্রিগেডিয়ার ও তার গাড়িচালক নিহত হন। কয়েক দিন পর আরেকটি সেনা গাড়ি লক্ষ্য করে হামলা হলেও আরোহীরা রক্ষা পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫৮ ঘ.