২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিতে মেজরের গুলিতে ১২ জন নিহত

যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সেনাঘাঁটিতে বৃহস্পতিবার একজন মেজর গুলি করে ১২ জনকে হত্যা করেছে। দুটি হ্যান্ডগানের সাহায্যে তার নির্বিচার গুলিতে আরও ৩১ জন আহত হয়েছে। সেনাবাহিনীর মনোচিকিৎসক ওই মেজরকে বেশ কয়েকবার গুলি করা হলেও তিনি বেঁচে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 06:57 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

টেক্সাস, যুক্তরাষ্ট্র, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সেনাঘাঁটিতে বৃহস্পতিবার একজন মেজর গুলি করে ১২ জনকে হত্যা করেছে। দুটি হ্যান্ডগানের সাহায্যে তার নির্বিচার গুলিতে আরও ৩১ জন আহত হয়েছে। সেনাবাহিনীর মনোচিকিৎসক ওই মেজরকে বেশ কয়েকবার গুলি করা হলেও তিনি বেঁচে আছেন। কর্তৃপক্ষ সন্দেহভাজন ওই বন্দুকধারীকে মেজর নিদাল মালিক হাসান বলে শনাক্ত করেছে। তিনি বিদেশে যুদ্ধ থেকে ফেরত আহত সেনাদের চিকিৎসা দিতেন এবং নিজেও বিদেশে মোতায়েন হতে যাচ্ছিলেন। ফোর্ট হুডের কমান্ডিং অফিসার লে. জেনারেল রবার্ট কোন এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমরা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছি। প্রাথমিক খবরে মনে হচ্ছে হামলাকারী একজনই ছিলেন।" "গুলিবর্ষণকারী বেঁচে আছে, তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।" জে. কোন বলেছেন, ওই সন্দেহভাজনকে বেশ কয়েকবার গুলি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় সেনাঘাঁটিতে হত্যাকাণ্ড চালানোর সময় পুলিশ অফিসারদের গুলিতে সে নিহত হয়েছে বলে এর আগে জানানো হয়েছিল। হাসানের অবস্থা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে জেনারেল কোন বলেন, "তদন্তকারীদের সঙ্গে সে এখন কথা বলছে না। তবে তার মৃত্যু আসন্ন নয় এটাই বলতে পারছি।" এই গুলিবর্ষণের ঘটনা সন্ত্রাসী কর্মকাণ্ড কি না এই প্রশ্নে তিনি বলেন, "আমি সেটা নাকচ করে দিতে পারছি না, তবে তথ্যপ্রমাণে তা মনে হচ্ছে না।" (বিস্তারিত আরও আসছে) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৪৪ ঘ.