২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হজ সামনে রেখে সৌদিতে সোয়াইন ফ্লুর টিকা অনুমোদন

সোয়াইন ফ্লু বা এইচ১এন১ ভাইরাস বিশ্বের উত্তরাঞ্চলেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সৌদি আরব আসন্ন হজকে সামনে রেখে এ ভাইরাসের একটি টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াইন ফ্লু বা এইচ১এন১ ভাইরাস বিশ্বের উত্তরাঞ্চলেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সৌদি আরব আসন্ন হজকে সামনে রেখে এ ভাইরাসের একটি টিকা দেওয়ার অনুমোদন দিয়েছে। ভাইরাসটি প্রতিরোধে ঘোড়ার মাংস কাজ করে বলে গুজব ছড়িয়ে পড়ায় মঙ্গোলিয়ায় ঘোড়ার মাংসের দাম বেড়ে গেছে। আফগানিস্তান, ইউক্রেনে ভাইরাসের প্রকোপ বাড়ায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কিউবার গুয়ানতানামো বে বন্দিশালায় কয়েদিদের ভাইরাস প্রতিরোধ টিকা দেওয়া হবে কিনা এ নিয়েও বিতর্কের জন্ম হয়েছে। যুক্তরাষ্ট্র্রের কংগ্রেস সদস্যরা কর্মচারীদের অসুস্থকালীন ছুটির জন্য ভাতার বিষয়ে একটি আইন করার প্রস্তাব দিয়েছে। এইচ১এন১ মহামারীতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। হিসাব অনুযায়ী এ পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ সংখ্যা আরও বেশি হতে পারেও ধারণা করা হয়ে থাকে। মঙ্গলবার এইচ১এন১ ভাইরাস সম্পর্কে আরও একটি গবেষণা প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ৬৫ বছরের বেশি বয়সীদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। তবে একবার যদি তারা এ ভাইরাসে আক্রান্ত হন তবে তাদের বেলায় তা সিজনাল ফ্লুর মতোই ভয়াবহ হিসেবে দেখা দেবে। মঙ্গোলিয়ার ইংরেজি ভাষার সংবাদপত্র ইউবি পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির সরকার কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ এবং মাধ্যমিক স্কুলগুলোর ছুটি বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। সোয়াই ফ্লু ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন মঙ্গোলীয়দের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে, ঘোড়ার মাংস এ ভাইরাস প্রতিরোধে সহায়ক। এমন গুজব ছড়িয়ে পড়ায় দেশটিতে ঘোড়ার মাংসের দাম বেড়ে গেছে। দক্ষিণ কোরিয়ায় কর্তৃপক্ষ মহামারীর সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে ঘোষণা করেছে। দেশটির প্রায় ৪ শ' স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশটিতে ৪২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। হজ উপলক্ষে সৌদি আরবে ২০ লাখেরও বেশি মুসলি