২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেহরানে মুসাভি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ইরানের রাজধানী তেহরানে বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভির সমর্থকদের সঙ্গে বুধবার পুলিশের সংঘর্ষ হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস দখলের ৩০ বছর পূর্তি উপলক্ষে সংস্কারবাদী নেতাদের ডাকে শান্তিপূর্ণ মিছিল চলকালে এ সংঘর্ষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 09:16 AM

Updated : 07 Jul 2022, 06:41 PM

তেহরান, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের রাজধানী তেহরানে বিরোধীদলীয় নেতা মীরহোসেন মুসাভির সমর্থকদের সঙ্গে বুধবার পুলিশের সংঘর্ষ হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের দূতাবাস দখলের ৩০ বছর পূর্তি উপলক্ষে সংস্কারবাদী নেতাদের ডাকে শান্তিপূর্ণ মিছিল চলকালে এ সংঘর্ষ হয়।

বিরোধীদলের সমাবেশ ঠেকাতে তেহরানের রাস্তায় নামানো হয় নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। 'স্বৈরাচার নিপাত যাক' স্লোগানরত শ'শ' বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে বলেও জানান তিনি।

আরেকজন প্রত্যক্ষদর্শী জানায়, পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। গ্রেপ্তার হয়েছে বেশ কিছু বিক্ষোভকারী। অন্ততপক্ষে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিরোধীদলীয় নেতা মুসাভি এবং মেহদি কারৌবি তাদের সমর্থকদেরকে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন।

ওদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনী বিরোধীদলগুলোকে কোনওরকম বিক্ষোভ মিছিল না করার ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৩ ঘ.