২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে চাল কিনতে পারে ভারত

থাইল্যান্ড ও ভিয়েতনামের সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে প্রায় ২০ লাখ টন চাল আমদানি করতে পারে ভারত। অজ্ঞাতপরিচয় সরকারি সূত্রের বরাত দিয়ে 'প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া' বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 08:50 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

নয়া দিল্লি, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ড ও ভিয়েতনামের সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে প্রায় ২০ লাখ টন চাল আমদানি করতে পারে ভারত। অজ্ঞাতপরিচয় সরকারি সূত্রের বরাত দিয়ে 'প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া' বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। 'বিজনেস স্ট্যান্ডার্ড' পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের আমদানির জন্য সরকার এক বছরব্যাপী নগদ সহায়তা প্রদান করতে পারে। এতে আরও বলা হয়েছে, অর্থমন্ত্রী প্রণব মুখার্জীর নেতৃত্বাধীন মন্ত্রীদের একটি প্যানেল ১২ নভেম্বর চাল আমদানির ওপর বিভিন্ন প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ভারতে এবার ৩৭ বছরের মধ্যে ভয়াবহ খরায় গ্রীষ্মকালীন ধানের উৎপাদন কম হওয়ায় খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়া এবং প্রধান খাদ্যশস্য চাল আমদানির ওপর নির্ভরশীলতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বছর গ্রীষ্মকালীন ধানের উৎপাদন ১৫০ লাখ টন কম হওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকার গত মাসে চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে। ওদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন তিনটি ফার্মকে ডিসেম্বরের মাঝামাঝির মধ্যে ৩০ হাজার টন চাল আমদানির নির্দেশ দিয়েছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪২৭ ঘ.