সউল, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে সোমবার সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। একইসঙ্গে প্রায় ১ বছর ধরে বয়কট করে আসা পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় ফিরতে এ যাবৎকালের সবচেয়ে স্পষ্ট সংকেত দিয়েছে তারা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার কর্মকর্তার বিরল সফরের পর পিয়ংইয়ং এ আহ্বান জানাল।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ বার্তা সংস্থা পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, "আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি তা হল, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া সরাসরি দুপক্ষকে প্রথমে আলোচনায় বসে যৌক্তিক সমাধান খুঁজে বের করতে হবে।"
এতে আরও বলা হয়, এখন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক থাকার এবং ৬ জাতি আলোচনাসহ বহুপাক্ষিক আলোচনায় বসার অবস্থান নেওয়ার উদারতা দেখিয়েছি। এখন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময়।"
গত ডিসেম্বরে ছয়জাতি নিরস্ত্রীকরণ আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার পর এই প্রথম উত্তর কোরিয়া আবারও আলোচনায় ফেরার জোরাল ইচ্ছা প্রকাশ করল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১৯ ঘ.
bdnews24