২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ফের টাইফুনের আঘাত

পাঁচ সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো প্রচণ্ড টাইফুন শনিবার ফিলিপাইনের প্রধান দ্বীপ লুঝনে আঘাত করেছে। দ্বীপটির গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 08:49 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ম্যানিলা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাঁচ সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো প্রচণ্ড টাইফুন শনিবার ফিলিপাইনের প্রধান দ্বীপ লুঝনে আঘাত করেছে। দ্বীপটির গাছপালা উপড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝড়ের কারণে ম্যানিলা থেকে প্রায় ১৮০টি ফ্লাইট বাতিল করে কর্তৃপক্ষ। বেশকিছু ফেরি ও বাসসার্ভিসও বন্ধ রাখা হয়েছে। এতে আটকা পড়েছে হাজার হাজার মানুষ। গত কয়েক সপ্তাহে দুটি টাইফুনের আঘাতে ৯০০'র বেশি মানুষ মারা গেছে দ্বীপরাষ্ট্রটিতে। রাজধানী ম্যানিলার অনেক স্থান এখনো পানিতে নিমজ্জিত। দেশটির আবহাওয়া ব্যুারো জানিয়েছে, শনিবার আঘাত করা মিরিনে নামের টাইফুনটি দুর্বল হয়ে রাজধানীর উত্তরের প্রদেশগুলোর ওপর দিয়ে চলে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৪৪ ঘ.