২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১'র সন্দেহভাজনের পাসপোর্ট খুঁজে পেয়েছে পাকিস্তান বাহিনী

পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তের কাছে তালেবানদের শক্ত ঘাঁটি এলাকায় চলমান অভিযানে এক জঙ্গির পাসপোর্ট খুঁজে পেয়েছে যার সঙ্গে নাইন ইলেভেন হামলাকারীদের সঙ্গে যোগাযোগ ছিল। বৃহস্পতিবার একটি টিভি স্টেশন একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 11:47 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ইসলামাবাদ, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান সেনাবাহিনী আফগান সীমান্তের কাছে তালেবানদের শক্ত ঘাঁটি এলাকায় চলমান অভিযানে এক জঙ্গির পাসপোর্ট খুঁজে পেয়েছে যার সঙ্গে নাইন ইলেভেন হামলাকারীদের সঙ্গে যোগাযোগ ছিল। বৃহস্পতিবার একটি টিভি স্টেশন একথা জানায়। দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযানের সময় অস্ত্র, জিহাদি সাহিত্য ও অন্যান্য কাগজপত্রের সঙ্গে মরোক্কান বংশোদ্ভূত জার্মান নাগরিক সৈয়দ বাহাজির পাসপোর্টটি পাওয়া যায়। সেনারা একদল সাংবাদিককে পাসপোর্টটি দেখিয়েছে। ডন নিউজ জানায়,"পাসপোর্ট থেকে জানা যায়, বাহাজি নাইন ইলেভেনের কয়েকদিন আগে করাচি পৌঁছেন।" সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস- যিনি দক্ষিণ ওয়াজিরিস্তানের ওই সফরে সাংবাদিকদের সঙ্গে ছিলেন- এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন,"আমি পাসপোর্টটি দেখিনি।" নাইন ইলেভেনের কমিশন রিপোর্টে বাহাজির নাম আছে। ওই রিপোর্টে বলা হয়, ১৯৯৮ সালের নভেম্বর থেকে ১৯৯৯ সালের জুলাই পর্যন্ত আটমাস বাহাজি নাইন ইলেভেন হামলাকারী মোহাম্মদ আত্তা এবং রামজি বিনালশিভের সঙ্গে কাটিয়েছিলেন। রিপোর্ট জানায় "বাহাজিকে দুর্বল ব্যক্তিত্বের অধিকারী এবং ইসলাম সম্পর্কে অল্প জানা মানুষ হিসাবে বর্ণিত করে তাকে একজন অনিরাপদ অনুসারী বলা হয়েছে। যে কারণে বাহাজি ওই হামলায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না।" তথ্য থেকে দেখা গেছে যে আত্তা এবং রামজি হামলার কাজে বাহাজির কম্পিউটারকে ইন্টারনেট গবেষণার জন্য ব্যবহার করেছেন। যা নাইন ইলেভেনের হামলার পর জার্মান কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করে বলে কমিশন জানায়। রামজি এফবিআই ও সিআইএর সাহায্যে ২০০২ সালে পাকিস্তানে গ্রেপ্তার হন। মরোক্কতে পড়াশুনা করা বাহাজি পরে জার্মানিতে ফিরে যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। তিনি হামবুর্গের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি জার্মান সেনাবাহিনীতেও পাঁচ মাস ছিলেন স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ হয়ে ছাড়পত্র নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমএইচবি/১৭২৫ ঘ.