২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিদেল কাস্ত্রো এখনও কিউবার পরিবর্তনে বাধা: হুয়ানিতা

ফিদেল ক্যাস্ত্রো এখনও প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো সরকারকে প্রভাবিত করছেন এবং কিউবার গণতান্ত্রিক পরিবর্তনের রাশ টেনে রেখেছেন। ক্যাস্ত্রোর নির্বাসিত ছোট বোন হুয়ানিতা ক্যাস্ত্রো মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

মিয়ামি, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফিদেল ক্যাস্ত্রো এখনও প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো সরকারকে প্রভাবিত করছেন এবং কিউবার গণতান্ত্রিক পরিবর্তনের রাশ টেনে রেখেছেন। ক্যাস্ত্রোর নির্বাসিত ছোট বোন হুয়ানিতা ক্যাস্ত্রো মঙ্গলবার একথা বলেছেন। কিউবায় দুই ভাই ফিদেল ও রাউল ক্যাস্ত্রোর কমিউনিস্ট শাসনের কড়া সমালোচক ৭৬ বছর বয়সী হুয়ানিতা ক্যাস্ত্রো এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তে তিনবছর কাজ করার কথা প্রকাশ করেছেন। ফিদেল ও রাউল ক্যাস্ত্রো সম্পর্কে স্মৃতিচারণ করে একটি বই লিখেছেন হুয়ানিতা। এর প্রকাশনা উপলক্ষে স্পেনিস ভাষার টেলিভিশন 'ইউনিভিশন-নোতিসিয়াস ২৩' এ তিনি এসব কথা জানিয়েছেন। হুুয়ানিতা আরও বলেছেন, চার দশকেরও বেশি সময় ধরে দুই ভাইয়ের সঙ্গে কোনো কথা হয় না তার। বইটি সোমবার প্রকাশ হওয়ার কথা রয়েছে। মেক্সিকোর সাংবাদিক মারিয়া অ্যান্তোনিয়েতা কলিনস এর সঙ্গে যৌথভাবে লেখা বইটির নাম 'ফিদেল অ্যান্ড রাউল, মাই ব্রাদারস, দ্য সিক্রেট হিস্ট্রি'। হুয়ানিতা বলেন, তার ধারণা ফিদেল ক্যাস্ত্রো এখনও একদলীয় কমিউনিস্ট শাসনব্যবস্থা বহাল রেখে কিউবার নেতাদের প্রভাবিত করছেন। তিনি এখনও কিউবান কমিউনিস্ট পার্টির সেন্ট্রাল কমিটির ফার্স্ট সেক্রেটারির প্রভাবশালী পদ ধরে রেখে ছেন। মায়ামিতে রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকরে তিনি বলেন, "কিউবায় বর্তমানে শাসন করছেন দুজন। একজন নয়। ফিদেল অসুস্থ অবস্থায়ও শাসন চালিয়ে যাচ্ছেন। অবসরে থেকেও তিনি আগে যেমন ছিলেন তেমই আছেন।" তিনি বলেন, আমি মনে করি ফিদেল কিছুটা বাধা সৃষ্টি করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৩৪ ঘ.