ওয়াশিংটন, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইরান পরমাণু কর্মসূচি নিয়ে প্রতিশ্র"তি পূরণে শিগগিরি কোনও পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্র এর জবাব দিতে প্রস্তুত থাকবে। প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার সতর্ক করে দিয়ে একথা বলেছেন।
আন্তর্জাতিক দাবি পূরণে ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে জবাব দেওয়ার বিভিন্ন বিকল্প পথের কথা উল্লেখ করে জেনারেল জেমস জোনস বলেন, "কোনও কিছুই টেবিলের বাইরে নেই।"
ইরান জাতিসংঘ পরমাণু জ্বালানি চুক্তিতে বড় ধরনের সংশোধন চায়--- ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা বলার পর জোনস ওই মন্তব্য করেন।
তেহরানে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েজোনস ওয়াশিংটনে এক বক্তব্যে বলেন, " ইরানের এখন তার প্রতিশ্র"তি পূরণ করা প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৫ ঘ.
bdnews24