২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেগ আদালতে কারাদজিচের অনুপস্থিতিতেই বিচার শুরু

বসনিয়ার সাবেক নেতা রাদোভান কারাদজিচকে ছাড়াই তার বিচার শুরু হয়েছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে। কারাদজিচ সোমবার আদালতে হাজিরা দিতে অস্বীকৃতি জানিয়ে বিচার বয়কট করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

হেগ অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বসনিয়ার সাবেক নেতা রাদোভান কারাদজিচকে ছাড়াই তার বিচার শুরু হয়েছে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে। কারাদজিচ সোমবার আদালতে হাজিরা দিতে অস্বীকৃতি জানিয়ে বিচার বয়কট করেছেন। ১৩ বছর পলাতক থাকার পর ৬৪ বছর বয়স্ক কারাদজিচকে সাবেক যুগোস্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছর হেগ আদালতে নেওয়া হয়। ১৯৯২-৯৫ সালের বসনিয়া যুদ্ধে সেব্রেনিকায় গণহত্যাসহ কারাদজিচের বিরুদ্ধে ১১ টি যুদ্ধাপরাধের অভিযোগ আছে। তবে গত সপ্তাহে তিনি বলেছেন, তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাননি। একারণে তিনি শুনানিতে হাজির হবেন না। কারাদজিচ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। এখন মামলা কিভাবে চালানো হবে সে ব্যাপারে বিচারকদের সিদ্ধান্ত নিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩১ ঘ.