২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত

পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান রক্ষণাবেক্ষণ কেন্দ্রের বাইরে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ইসলামাবাদ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান রক্ষণাবেক্ষণ কেন্দ্রের বাইরে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। রাজধানী ইসলামাবাদ থেকে ৭৫ কিলোমিটার উত্তর পশ্চিমে কামরায় 'পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স' এর বাইরে একটি চেকপয়েন্টে এ হামলা হয়। কমপ্লেক্স্রের প্রবেশপথে নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে থামালে সে দেহে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। কর্মার প্রধান সরকারি হাসপাতালের প্রধান শওকাত সুলতান বলেন, "আটজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন।" ইসলামাবাদে গুলিবর্ষণে এক ব্রিগেডিয়ার ও তার গাড়িচালক নিহত হওয়ার একদিন পরই বিমান বাহিনীর কমপ্লেক্সে এ হামলার ঘটনা ঘটল। পেশাওয়ারেও বোমা বিস্ফোরণে ৭ জন আহত হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সুত্রে খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপাওে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবান নির্মূল অভিযান শুরু করেছে সেনাবাহিনী। ওই অভিযানের প্রতিক্রিয়া হিসেবেই বিভিন্নস্থানে হামলা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। স