ধর্মশালা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ৮ নভেম্বর বিরোধপূর্ণ অরুণাচল সফরে যাবেন। তার এক সহযোগী বৃহস্পতিবার একথা বলেছেন।
অরুণাচলে দালাই লামার এক সপ্তাহব্যাপী এই সফরে চীন ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে। চীন অরুণাচলকে নিজেদের ভূখন্ড বলে দাবি করে আসছে।
অরুণাচল সফরকালে দালাই লামা তাওয়াং এ তার অনুসারীদের মধ্যে ধর্মীয় বাণী প্রচার করবেন বলে মনে করা হচ্ছে। এই প্রদেশটি নিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24