২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে তিন রাজ্যে নির্বাচনে এগিয়ে কংগ্রেস

ভারতে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে আগাম ভোট গণনায় এগিয়ে আছে কংগ্রেস পার্টি। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো বৃহস্পতিবার একথা জানিয়েছে। ভারতে গত সপ্তাহে মহারাষ্ট্র, হরিয়ানা এবং অরুণাচল রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

নয়াদিল্লি, ২২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে আগাম ভোট গণনায় এগিয়ে আছে কংগ্রেস পার্টি। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো বৃহস্পতিবার একথা জানিয়েছে। ভারতে গত সপ্তাহে মহারাষ্ট্র, হরিয়ানা এবং অরুণাচল রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। মহারাষ্ট্রে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও কট্টরপন্থি পার্টি শিবসেনা জোটের বিপরীতে কংগ্রেস এবং ন্যাশনাল কংগ্রেস পার্টির শরিকদল ২৮৮টি আসনের মধ্যে ১৩৪ টি আসনে এগিয়ে আছে। বিজেপি ও শিবসেনার আসন সংখ্যা ১০৪। হরিয়ানায় ৯০ টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪১ আসন এবং অরুণাচল প্রদেশে ৬০ টির মধ্যে কংগ্রেসের আসন ২১ টি। এটি দেশের প্রত্যন্ত উত্তরপূর্বাঞ্চলে কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ারই লক্ষণ বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। গত মে মাসের সাধারণ নির্বাচনে কংগ্রেস জোটের শক্তিশালী বিজয়ের পর এই বিধানসভা নির্বাচনকে দলটির জন্য একটি বড় ধরনের পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনে কংগ্রেসের জয়ের ওপর নির্ভর করছে দেশের অর্থনৈতিক সংস্কারের গতিপ্রকৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩৫ ঘ.