ম্যানিলা, ২১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা আবারো প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন বলে বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ২০০১ সালে এক জনপ্রিয় অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত এস্ত্রাদা বলেছেন, তার বেশ কিছু কাজ বাকি রয়েছে।
শৈশবে বেড়ে ওঠা ম্যানিলার একটি দরিদ্র এলাকায় প্রায় ৯ হাজার সমর্থকের উদ্দেশে এস্ত্রাদা বলেন, "এটা হবে আমার জীবনের শেষবারের মতো কিছু করা এবং আমি আশা আপনাদের নিরাশ করব না।"
একসময়ের মারদাঙ্গা চলচ্চিত্রের নায়ক এস্ত্রাদার বয়স এখন ৭২ বছর। ১৯৯৮ সালে তিনি বিপুল বিজয়ের মাধ্যমে প্রেসিডেন্ট পদে আসীন হন। পরে অভিশংসিত হন এবং সেনাবাহিনী সমর্থিত গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন।
আর্থিক দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে দোষীসাব্যস্ত হলেও তাকে ক্ষমা করা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, ২০১০ সালের নির্বাচনে ভালো করতে পারেন এস্ত্রাদা। কারণ কম আয়ের ভোটারদের কাছে তিনি বেশ জনপ্রিয়। জনমত জরিপেও দেখা গেছে, তার অবস্থান বেশ ভাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০১৫ ঘ.
bdnews24