২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ২০০ জেলার প্রধান নির্বাচনী কর্মকর্তা বরখাস্ত

আফগানিস্তানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি ঠেকাতে অর্ধেকেরও বেশি জেলা নির্বাচন অফিসের প্রধানদের সরিয়ে দিয়ে ওই পদে নতুন নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচন যাতে বিশ্বাসযোগ্য হয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি পায় সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

কাবুল, অক্টোবর, ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)--- আফগানিস্তানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতি ঠেকাতে অর্ধেকেরও বেশি জেলা নির্বাচন অফিসের প্রধানদের সরিয়ে দিয়ে ওই পদে নতুন নিয়োগ দেওয়া হচ্ছে। নির্বাচন যাতে বিশ্বাসযোগ্য হয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি পায় সে লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকদিন ধরে তীব্র দূতিয়ালির পর প্রেসিডেন্ট হামিদ কারজাই মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচনে রাজি হন। জাতিসংঘ-সমর্থিত নির্বাচনী তদন্ত প্যানেল ভোট জালিয়াতির কারণে কারজাইয়ের পক্ষের হাজার হাজার ভোট বাতিল করায় তিনি ২য় দফা ভোটের মুখোমুখি হয়েছেন। তাকে এখন আগামী ৭ নভেম্বর তার প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে আবার ভোটে লড়তে হবে। আফগান জনগণ প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার দুমাস পর আবার এই ভোট হতে যাচ্ছে। কাবুলে বুধবার জাতিসংঘের মুখপাত্র আলীম সিদ্দিক বলেছেন, "জালিয়াতি প্রতিরোধে প্রায় অর্ধেকেরও বেশি জেলার ফিল্ড কোর্ডিনেটরদের পরিবর্তন করা হবে। এদের বিরুদ্ধে প্রার্থীরা ও পর্যবেক্ষকরা অভিযোগ জানিয়েছে।" আফগানিস্তানে জেলার সংখ্যা ৩৮০টি। সিদ্দিক জানান, সরকারের নিয়োগ দেওয়া নির্বাচন কমিশনের ২০০ জেলার প্রধান নির্বাচনী কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কারজাই দ্বিতীয় দফা নির্বাচনকে মেনে নিয়ে মঙ্গলবার বলেছেন, আফগান নির্বাচন কর্তৃপক্ষ নভেম্বরে দ্বিতীয় দফা নির্বাচনের যে সিদ্ধান্ত নিয়েছে তা বৈধ ও সাংবিধানিক। আফগান টেলিভিশনে সরাসরি স