ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১০
ভারতের উত্তরাঞ্চলে বুধবার সকালে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন আহত বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ। মথুরা স্টেশনের কাছে ভোর ৪টার দিকে দিল্লিগামী গোয়া সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনটি দিল্লিগামী অপর ট্রেন মেবার এক্সপ্রেসকে র ধাক্কা দিলে দুই ট্রেনেরই কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। মেবার এক্সপ্রেসটি থেমে ছিল।
