২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের জাতিসংঘ অভিযোগের বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু

গাজায় ইসরায়েলি সেনাদের যুদ্ধাপরাধ সংত্রান্ত জাতিসংঘ অভিযোগের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের এক কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

জেরুজালেম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- -- গাজায় ইসরায়েলি সেনাদের যুদ্ধাপরাধ সংত্রান্ত জাতিসংঘ অভিযোগের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের এক কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অনুমোদিত ওই রিপোর্টে দক্ষিণ আফ্রিকার জুরি রিচার্ড গোল্ডস্টোন যুদ্ধাপরাধের জন্য উভয়পক্ষকে দায়ী করলেও তিনি বেশিরভাগ সমালোচনা করেছেন ইহুদি রাষ্ট্রটির। গত ডিসেম্বর ও জানুয়ারিতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ১,৩৮৭ জন ফিলিস্তিনি ও ১৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়। ফিলিস্তিনিদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শুক্রবার মানবাধিকার কমিশনের বিশেষ অধিবেশনে চীন ও রাশিয়াসহ ২৫টি দেশ ওই রিপোর্ট অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে এবং ভোটদানে বিরত ছিল ফ্রান্স ও ব্রিটেনসহ চারটি দেশ। ১১টি দেশ অধিবেশনে অনুপস্থিত ছিল। নেতানিয়াহু বলেছেন, গোল্ডস্টোনের ওই রিপোর্ট যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া ক্ষুন্ন হতে পারে। তিনি এই রিপোর্টের বিরুদ্ধে লড়ে যাওয়ার অঙ্গীকার করেন। এ অবৈধ অভিযোগকে অবৈধ প্রমাণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, এ লড়াই দু এক সপ্তাহের নয়, সম্ভবত কয়েক বছরের। এক ইসরায়েলি কর্মকর্তা একথা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৬ ঘ.