২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'১৬ কেনীয় সৈন্যকে হত্যা করেছে উপজাতীয়রা'

কেনিয়া ও সুদানের সীমান্তেউপজাতীয় সশস্ত্র লোকরা ১৬ কেনীয় সৈন্যকে হত্যা করেছে। সুদান সেনাবাহিনীর একজন মুখপাত্র শনিবার একথা জানিয়েছেন। তবে কেনিয়া এ খবর প্রত্যাখ্যান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

জুবা, সুদান, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---কেনিয়া ও সুদানের সীমান্তেউপজাতীয় সশস্ত্র লোকরা ১৬ কেনীয় সৈন্যকে হত্যা করেছে। সুদান সেনাবাহিনীর একজন মুখপাত্র শনিবার একথা জানিয়েছেন। তবে কেনিয়া এ খবর প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র কুয়োল ডেইস কুয়োল রয়টার্সকে বলেছেন, তোপোসা উপজাতির লোকজন বৃহস্পতিবার নানদাপাল বসতি এলাকায় কেনিয়ার সেনা-ব্যারাকের ওপর গুলি চালায়। জাতিসংঘের মানচিত্র অনুযায়ী বসতিটি সুদানের অভ্যন্তরে এবং এটি সুদান ও কেনিয়ার অন্যতম বাণিজ্যপথ। এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে তষ্কর ও ধর্মীয় গ্র"পগুলোর মধ্যে লড়াই চলে আসছে। তিনি বলেন, "আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী তোপোসারা ১৬ জন কেনীয় সৈন্যকে হত্যা করেছে। নিহতদের মধ্যে কেনীয় সেনাদের কমান্ডারও রয়েছে।" কুয়োল জানান, তোপাসারা তাদের যুগ যুগ ধরে বাস করা নানদাপাল এলাকায় কেনীয় সেনাদের ব্যারাক স্থাপনে ক্ষুব্ধ হয়ে এর আগে প্রতিবাদ জানিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৪ ঘ.