২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবানন-বসনিয়াসহ নতুন ৫ সদস্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার নির্বাচিত ৫ নতুন সদস্যের মধ্যে স্থান পেয়েছে রাজনৈতিকভাবে বিভক্ত লেবানন ও বসনিয়া। এতে করে দেশ দুটি নাজুক অবস্থা কাটিয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেছেন কূটনীতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

জাতিসংঘ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার নির্বাচিত ৫ নতুন সদস্যের মধ্যে স্থান পেয়েছে রাজনৈতিকভাবে বিভক্ত লেবানন ও বসনিয়া। এতে করে দেশ দুটি নাজুক অবস্থা কাটিয়ে শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশা প্রকাশ করেছেন কূটনীতিকরা। জাতিসংঘ সাধারণ পরিষদের ভোটে নির্বাচিত হয়েছে নতুন ৫ সদস্য বসনিয়া, ব্রাজিল, গ্যাবন, লেবানন এবং নাইজেরিয়া। ২০১০ এবং ২০১১ সাল মেয়াদে নির্বাচিত হয়েছে তারা। ১ জানুয়ারি থেকে নিরাপত্তা পরিষদে বুরকিনা ফাসো, কোস্টা রিকা, ক্রোয়েশিয়া লিবিয়া ও ভিয়েতনামের স্থলাভিষিক্ত হবে ওই ৫ দেশ। লেবানন ও বসনিয়ার অমীমাংসিত কিছু রাজনৈতিক ও নিরাপত্তা সমস্যা থাকায় দেশদুটি জাতিসংঘের নিরীক্ষার আওতায় থাকবে। লেবাননের দক্ষিণে আছে ১২,৫০০ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী। অন্যদিকে, ১৯৯০ সালে যুদ্ধবিধ্বস্ত বসনিয়ায় আছে ইউরোপীয় ইউনিয়ন বাহিনী। লেবানন ও বসনিয়া সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূত জন সয়ার্স বলেছেন, "নিরাপত্তা পরিষদে থাকার অভিজ্ঞতা দেশ দুটিকে জাতীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে সক্ষম করার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তুলবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ ঘ.