২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত এখনও অরক্ষিত: চিদাম্বারাম

ভারত এখনও মুম্বাই-সদৃশ জঙ্গি হামলার মুখে অরক্ষিত। কারণ, প্রতিবেশী পাকিস্তান গত বছরের ভয়াবহ ওই হামলার জন্য দায়ী মুসলিম গ্র"পগুলোকে বাগে আনার জন্য লড়ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বারাম বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 06:53 AM

Updated : 26 Aug 2022, 12:12 PM

নয়াদিল্লি, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ভারত এখনও মুম্বাই-সদৃশ জঙ্গি হামলার মুখে অরক্ষিত। কারণ, প্রতিবেশী পাকিস্তান গত বছরের ভয়াবহ ওই হামলার জন্য দায়ী মুসলিম গ্র"পগুলোকে বাগে আনার জন্য লড়ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বারাম বৃহস্পতিবার একথা বলেছেন। গত বছর নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে এবং বিদেশি গোয়েন্দা প্রতিবেদনগুলোতে নতুন হামলার হুমকি সম্পর্কে হুঁশিয়ারির মুখে চিদাম্বারাম সতর্ক করে দিয়ে বলেন, ভারতে যে কোনও নতুন হামলার চটজলদি মোক্ষম জবাব দেওয়া হবে। নভেম্বরের মুম্বাই হামলায় ১০ বন্দুকধারী দুটো অভিজাত হোটেল এবং ইহুদি সেন্টারসহ আরও কয়েকটি স্থানে হামলা চালায়। এতে নিহত হয় ১৬৬ জন। এ হামলার জন্য ভারত পাকিস্তানি জঙ্গিদের দায়ী করেছে। এতে করে দুদেশের মধ্যে উত্তেজনাও বেড়েছে। বিরল এক সাক্ষাৎকারে চিদাম্বারাম বলেন, "ভারত যে এখনও অরক্ষিত এ ব্যাপারে আমার বিবেচনামতে, ২৬/১১ থেকে পরিস্থিতি একইরকম আছে। এর একটুও নড়চড় হয়নি।" মুম্বাই হামলা থেকে শিক্ষা নিয়ে ভারত নতুন নতুন নিরাপত্তা পদক্ষেপ ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য প্রচুর অর্থ ব্যয় করছে এবং এ উদ্যোগের মধ্য দিয়ে ভারতের সন্ত্রাসী হামলা মোকাবেলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে চিদাম্বারাম উল্লেখ করেন। তবে পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, "পাকিস্তান সরকার ২৬/১১'র হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও সম্ভবত তাদের সে ক্ষমতা নেই। আর জঙ্গি, দুর্বৃত্তরা এই অক্ষমতারই সুযোগ নিতে পারে।" তিনি আরও বলেন, "আমি নিশ্চিত যে, তারা আরও হামলার পরিকল্পনা করছে। কিন্তু তাদের এ পরিকল্পনায় প্রকাশ্য রাষ্ট্রীয় সমর্থন কতটা আছে তা আমি বলতে পারি না। তবে আমার ধারণা ২০০৮ সালে রাষ্ট্রীয় জঙ্গি মদদ যতটা ছিল এখন তা সে পর্যায়ে নেই।" চিদাম্বারাম বলেন, মুম্বাই হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য চাপ থাকলেও ভারত সংযত থেকেছে এবং কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানে অগ্রসর হয়েছে। আরেকটি এরকম হামলা হলে তা আত্মসংযমের চরম পরীক্ষা হয়ে যাবে উল্লেখ করে চিদাম্বারাম বলেন, "২৬/১১'র মুম্বাই হামলার মতো কোনও নতুন সন্ত্রাসী হামলার হুমকি বা সন্ত্রাসী হামলা হলে ভারত খুব দ্রুতই এর চূড়ান্ত জবাব দেবে।" মুম্বাই হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তান পুরোপুরি সক্রিয় ব্যবস্থা নিচ্ছে না বলে ভারত অভিযোগ করে আসছে। মুম্বাই হামলার জন্য ভারত পাকিস্তানের জঙ্গি দল লস্কর ই তৈয়্যবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদকে দায়ী করে তার বিচার দাবি করে আসছে। কিন্তু পাকিস্তান গত বছর আন্তর্জাতিক চাপের মুখে হাফিজকে গ্রেপ্তার করার পর তাকে মুক্তি দিয়েছে। অতিস