২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলিওনিয়ার সার্কাস সঙ পৃথিবীতে ফিরেছেন

মহাশূন্যে পাড়ি জমানো কানাডীয় সার্কাস বিলিয়নিয়ার গাই লালিবার্তে জোকারের লাল নাক পরেই রোববার পৃথিবীতে ফিরে এসেছেনে। পরিকল্পনামাফিক তাকে এবং রুশ-মার্কিন ক্রুসহ উড়িয়ে নেওয়া মহাশূন্যযান সয়ুজ উত্তর কাজাখস্তানের আর্কালিক মহাকাশ কেন্দ্রে ফিরে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 09:47 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

করোলোভ, রাশিয়া, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মহাশূন্যে পাড়ি জমানো কানাডীয় সার্কাস বিলিয়নিয়ার গাই লালিবার্তে জোকারের লাল নাক পরেই রোববার পৃথিবীতে ফিরে এসেছেনে। পরিকল্পনামাফিক তাকে এবং রুশ-মার্কিন ক্রুসহ উড়িয়ে নেওয়া মহাশূন্যযান সয়ুজ উত্তর কাজাখস্তানের আর্কালিক মহাকাশ কেন্দ্রে ফিরে আসে। মস্কোর বাইরে থেকে এ মিশনের নিয়ন্ত্রণকারী ঘোষক আবেগঘন কণ্ঠে বলেন,"আমরা 'রেসকিউ এন্ড রিকোভারি' টীমের কাছ থেকে এইমাত্র খবর পেলাম যে, সয়ুজের ক্যাপসুলটি অবতরণ করেছে।" সাবেক অগ্নি খেলুড়ে এবং মন্ট্রিল ভিত্তিক সার্কাস দল সার্কু ডু সোলেইল এর প্রতিষ্ঠাতা লালিবার্তে মহাশূন্যে কাটিয়েছেন দুই সপ্তাহ। কক্ষপথে নয়টি সঙ নাকও নিয়ে গিয়েছিলেন তিনি। এগুলো দিয়ে তিনি কক্ষপথেই বিনোদনের উদ্যোগ নেন, যা সরাসরি ইন্টারনেটে স