২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকটি দেশ ইউরেনিয়াম বিক্রির প্রস্তাব দিয়েছে: আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার বলেছেন, কয়েকটি দেশ ইরানকে পরমাণু চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম দেওয়ার প্রস্তাব দিয়েছে। সরকারি ইরনা বার্তা সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

তেহরান, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার বলেছেন, কয়েকটি দেশ ইরানকে পরমাণু চুল্লির জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ২০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম দেওয়ার প্রস্তাব দিয়েছে। সরকারি ইরনা বার্তা সংস্থা একথা জানিয়েছে। ইরান সবসময়ে বলে আসছে, তার পরমাণু কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ, প্রধানত জ্বালানি শক্তি বাড়ানোই এর লক্ষ্য। এজন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তেহরানের আছে। পরমাণু বোমা বানানোর পশ্চিমাদের সন্দেহ বরাবরই নাকচ করে আসছে তেহরান। পরমাণু বোমা বানাতে প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম দরকার হয়। আহমাদিনেজাদ বলেছেন, "এককভাবে এবং যৌথভাবেও কয়েকটি দেশ থেকে প্রস্তাব এসেছে। যারা আগ্রহী তাদের সঙ্গে আমরা আলোচনা করতে প্রস্তুত। আমাদের বিশেষজ্ঞরা শিগগিরই ওইসব বিক্রেতার সঙ্গে আলোচনা শুরু করবে।" তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকেও পরমাণু জ্বালানি কিনতে পারে ইরান। "আমরা জ্বালানি কিনতে চাই। যে কোনো জায়গা থেকেই তা কিনতে পারি। আমেরিকাও বিক্রেতা হতে পারে।" পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, ইরান ১ অক্টোবর জেনেভা আলোচনায় দেশটি কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রক্রিয়াজাত করার জন্য রাশিয়া ও ফ্রান্সে পাঠাতে রাজি হয়েছে। প্রক্রিয়াজাত হওয়ার পর ওই ইউরেনিয়াম তেহরানে ফেরত পাঠানো হবে এবং ক্যান্সার চিকিৎসার আইসোটোপ তৈরির জন্য রাজধানীর একটি পরমাণুচুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪৬ ঘ.