ওয়াশিংটন, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম রাষ্ট্রীয় নৈশভোজে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২৪ নভেম্বর এই নৈশভোজ অনুষ্ঠিত হবে।
হোয়াইট হাউজ শুক্রবার ঘোষণা দেয়: মনমোহন সিং ওই দিন বারাক ওবামার সঙ্গে দেখা করার জন্য রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসবেন। "যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সুসংহত সম্পর্ক ও ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব" তুলে ধরতেই মনমোহনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৭ ঘ.
bdnews24