ব্যাঙ্গালুরু, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের কর্নাটক ও ও অন্ধ্রপ্রদেশে তিনদিন ধরে প্রবল বৃষ্টিপাতে বাড়িঘর ধসে ও পানির তোড়ে ভেসে গিয়ে ১৩০ জনেরও বেশি নিহত হয়েছে। কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন।
বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পুলিশ জানিয়েছে, ধসে পড়া বাড়ি চাপা পড়ে ও নদীতে ভেসে গিয়েই বেশিরভাগ মানুষ মারা গেছে।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিুচাপের কারণে তিনধরে টানা বৃষ্টি হচ্ছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কর্নাটকে মারা গেছে ১০০ জনেরও বেশি। বাকিরা মারা গেছে প্রতিবেশী রাজ্য অন্ধ্রপ্রদেশে।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, "রাজ্যে ২৫ হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।" তিনি জানান, উদ্ধারকাজের জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫০ ঘ.
bdnews24