ইয়াঙ্গুন, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্বের রায় শুক্রবার বহাল রেখেছে আদালত। নাম প্রকাশে অনিচ্ছুক আদালতের এক র্সত্র একথা জানিয়েছেন। এতে করে মিয়ানমারে আগামী বছরের নির্বাচনের পর পর্যন্ত সু চির গৃহবন্দি থাকার সম্ভাবনা বাড়ল।
আদালতের ওই সূত্র বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে সু চির ১৮ মাসের গৃহবন্দিত্বের রায় বিলুপ্ত হয়ে যাওয়া সাংবিধানিক আইনের ভিত্তিতে হওয়ার কারণে তা বেআইনি বলে এর বিরুদ্ধে আপিল করেছিল সু চির আইনজীবী দল। কিন্তু শুক্রবার আদালতের বিচারক এ আপিল খারিজ করে দিয়েছেন।
শুনানির আগে সু চির আইনজীবী নিয়ান উইন বলেন, ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি পার্টির (এনএলডি) নেত্রী তার স্বাধীনতার জন্য লড়বেন। ফলাফল যাই হোক।
নিয়ান উইন রয়টার্সকে বলেন, "আমরা তার নির্দোষত্ব প্রমাণের জন্য যথাসাধ্য সবকিছু করেছি। তিনি খালাস না পেলে আমরা সুপ্রিম কোর্টে আরেকটি আপিল করতে প্রস্তুত। "
গত আগস্টে সু চির বাড়িতে এক মার্কিন নাগরিকের অনুপ্রবেশের ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে তার বিচার করে ১৮ মাসের গৃহবন্দিত্ব দেয় সামরিক জান্তা সরকার। আদালতের এ রায় বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে। এ রায় সু চিকে আগামী বছরের নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র বলে এর নিন্দা জানায় বিশ্ব স
bdnews24