২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাদেশিক পরিষদ নির্বাচনে ভোট দিচ্ছে ইরাকীরা

ইরাকে শনিবার সকালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। যুদ্ধপীড়িত দেশটিতে এটি চার বছরের মধ্যে প্রথম জাতীয়ভিত্তিক নির্বাচন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 06:37 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, ৩১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি) - ইরাকে শনিবার সকালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। যুদ্ধপীড়িত দেশটিতে এটি চার বছরের মধ্যে প্রথম জাতীয়ভিত্তিক নির্বাচন। (আরও তথ্যসহ) গত সাধারণ নির্বাচনে সংখ্যালঘু সুন্নিরা খুব কমই ভোট দিলেও এবার আঞ্চলিক পরিষদের নির্বাচনে তারা ব্যাপক হারে ভোটাধিকার প্রয়োগ করবে বলে মনে করা হচ্ছে। নির্বাচনের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্দুকধারীরা গত কয়েকদিনে তিনজন প্রার্থীকে হত্যা করেছে যাদের সবাই সুন্নি। এ বছরই পরের দিকে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে এ নির্বাচনকে ইরাকের স্থিতিশীলতার একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ইরাকের মোট ১৮ টি প্রদেশের ১৪ টিতে স্থানীয় বা প্রাদেশিক কাউন্সিল গঠন করা হবে এ নির্বাচনের মাধ্যমে। কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত তিনটি প্রদেশে পরে আলাদাভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া সহিংসতা বিধ্বস্ত কিরকুক প্রদেশে নির্বাচনী আইন সম্পর্কে রাজনীতিকদের মধ্যে সমঝোতা না হওয়ায় নির্বাচন পেছানো হয়েছে। ইরাকের দুই কোটি আশি লাখ জনসংখ্যার মধ্যে দেড় কোটি ইরাকি এ প্রাদেশিক নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচনে ভোট দেওয়ার জন্য নারী ভোটারদের উৎসাহিত করতে শিক্ষক এবং সমাজকর্মীসহ শত শত নারী নিরলসভাবে প্রচার চালিয়েছেন এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এএমটি/১৪১৫ ঘ.