শিকাগো, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার পদচ্যুত হয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের গভর্নর রড ব্লাগোজেভিচ। ইলিনয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক সিনেট আসন বিক্রির অভিযোগে ব্লাগোজেভিচের অভিশংসন প্রক্রিয়ায় রাজ্য সিনেট তাকে সর্বসম্মতক্রমে দোষী সাব্যস্ত করেছে।
ইলিনয়ের সিনেট ৫৯-০ ভোটে ব্লাগোজেভিচকে গভর্নর পদ থেকে পদচ্যুত করে চিরদিনের মতো এ পদ তার জন্য নিষিদ্ধ করেছে।
ভোটের আগে সিনেটের সদস্যরা ব্লাগোজেভিচকে 'চতুর', 'নৈরাশ্যবাদী' 'স্থূলবুদ্ধিসম্পন্ন' 'দুর্নীতিবাজ', 'অযোগ্য', 'মিথ্যাবাদী', 'ভন্ড', 'দয়িত্বজ্ঞানহীন' আখ্যা দেয়।
এর আগে ব্লাগোজেভিচ নিজেকে নিদোর্ষ প্রমাণের সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তার জিজ্ঞাসা ছিল, "সাক্ষী ডেকে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য যে গভর্নর আপনাদের কাছে একটি সুযোগ দেওয়ার আবেদন জানাচ্ছে তাকে আপনারা কিভাবে ক্ষমতাচ্যুত করতে পারেন?..... এখানে অপরাধ প্রমাণিত হয়নি।"
পদচ্যুত হওয়ার পর ব্লাগোজেভিচ শিকাগোয় তার বাড়ির বাইরে সাংবাদিকদের বলেন, "এতে তিনি দুঃখ পেয়েছেন, হতাশ হয়েছেন। কিন্তু বিস্মিত হননি। তিনি বলেন, "এটি শুরু থেকে একরকম নির্ধারিতই ছিল।"
অভিশংসন প্রক্রিয়া চলাকালে সাক্ষী ডাকার নিয়ম না থাকায় প্রকাশ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছেড়ে দিয়েছেন বলে জানান ব্লাগোজেভিচ।
ব্লাগোজেভিচ পদচ্যুত হওয়ার পর তাৎক্ষণিকভাবে এ পদে শপথ নেন নতুন ডেমোক্র্যাটিক গভর্নর প্যাট্রিক কুইন।
ইলিনয় রাজ্যে প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক আসনে অর্থের বিনিময়ে কাউকে সিনেটর নিয়োগ করার চেষ্টার অভিযোগে ব্লাগোজেভিচের বিরুদ্ধে রাজ্য সিনেটে স
bdnews24