২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে কলেরায় ৩,০০০ মানুষের মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়ায় জিম্বাবুয়েতে সম্প্রতি ৩,০০০ এরও বেশি মানুষ মারা গেছে। সংক্রামিত হয়েছে কমপক্ষে ৫৭,০০০ জন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 06:35 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

হারারে, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়ায় জিম্বাবুয়েতে সম্প্রতি ৩,০০০ এরও বেশি মানুষ মারা গেছে। সংক্রামিত হয়েছে কমপক্ষে ৫৭,০০০ জন। আফ্রিকায় গত ১৫ বছরের মধ্যে একে সবচেয়ে ভয়াবহ কলেরার মহামারী হিসেবে উল্লেখ করে বুধবার একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। (আরও তথ্যসহ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে গত মঙ্গলবার থেকে আরও ৫৭ জনের মৃত্যু এবং ১,৫৭৯ জনের নতুন সংক্রামিত হওয়ার কথা বলা হয়েছে। সারা দেশে ছড়িয়ে পড়া এ মহামারী এতোটাই মারাত্মক রূপ নিয়েছে যে কলেরায় মৃত্যুর হার সংক্রামিতদের শতকরা ৫ দশমিক ৩ জনে পৌঁছে গেছে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এবং জানুপিএফ দলের নেতা রবার্ট মুগাবে এবং প্রধান বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা মরগান স্যাঙ্গেরাইয়ের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিরোধ চলাকালেই এ মহামারী ছড়িয়ে পড়ে দেশব্যাপী। কিন্তু প্রশাসন বা কেউই এ নিয়ে কোনো জোরালো তৎপরতা দেখায়নি বলে অভিযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকায় 'সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি'র (এসএডিসি) উদ্যোগে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে গত সেপ্টেম্বরের ক্ষমতা ভাগাভাগি চুক্তি বাস্তবায়ন করে দ্রুত এ মানবিক সংকট নিরসন ও দেশটির বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারের তাগিদ দেওয়া হলেও এখনও বিষয়টির কোনো সুরাহা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪০০ ঘ.