২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টয়লেট পেপার বাঁচাতে 'টয়লেট পদ্য'

কবিতা দিয়ে টয়লেট পেপারের ব্যবহার কমিয়ে আনা সম্ভব। এজন্য পাবলিক টয়লেট বা গণশৌচাগারগুলোতে বিশেষ 'টয়লেট পদ্য' পড়ার ব্যবস্থা করতে যাচ্ছে জাপানের একটি পরিবেশবাদী সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

টোকিও, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কবিতা দিয়ে টয়লেট পেপারের ব্যবহার কমিয়ে আনা সম্ভব। এজন্য পাবলিক টয়লেট বা গণশৌচাগারগুলোতে বিশেষ 'টয়লেট পদ্য' পড়ার ব্যবস্থা করতে যাচ্ছে জাপানের একটি পরিবেশবাদী সংগঠন। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি মোকাবেলায় দেশকে সহায়তা করতে এ টয়লেট পদ্যের প্রচারাভিযানে নেমেছে জাপানের পরিবেশবাদী গবেষণা সংস্থা টয়লেট ল্যাবো। টয়লেটে বসার পর একজন ব্যক্তির দৃষ্টি বরাবর যদি কোনো কবিতা ঝুলে থাকে, তাহলে তা নিশ্চয়ই তার দৃষ্টি কাড়বে। আর ওই 'টয়লেট পদ্য' পড়ে তিনি টয়লেট পেপারের ব্যবহারে সাশ্রয়ী হবেন। এমনটিই ধারণা এ আয়োজনের উদ্যোক্তাদের। উদ্যোক্তারা বলছেন, তারা গবেষণা করে দেখেছেন যে, এ টয়লেট পদ্যের মাধ্যমে টয়লেট পেপারের ব্যবহার প্রায় ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। এখন প্রায় ১,০০০ পাবলিক টয়লেটের ভেতরে কবিতা লেখা পোস্টার ঝোলানোর আশা করছে টয়লেট ল্যাবো। এসব পোস্টারে লেখা টয়লেট পদ্যের নমুনা হতে পারে ..."ভাঁজ করো, কাগজটি ভাঁজ করো, একবার দু'বার বারবার বারবার....." কিংবা "টয়লেটকে ভালবাসো"। পরিবেশবাদী সংগঠনটির কর্মী রাইয়ুসুকে নাগাহারা বলেন, "আমরা ভাবছিলাম টয়লেটে বসে আমরা পরিবেশের জন্য কী করতে পারি"। আমরা যে উত্তর পেয়েছিলাম তা হল- "টয়লেট পেপার এবং পানি বাঁচাতে পারি।" জাপানে সা