২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও একহাজার কর্মচারী ছাঁটাই করতে পারে স্টারবাকস

যুক্তরাষ্ট্রের চেইন কফি শপ স্টারবাকস কর্পোরেশন আগামী কয়েক সপ্তাহে আরও এক হাজার কর্মচারী ছাঁটাই করতে পারে। 'সিয়াটল টাইমস' রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

লস অ্যাঞ্জেলস, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)- যুক্তরাষ্ট্রের চেইন কফি শপ স্টারবাকস কর্পোরেশন আগামী কয়েক সপ্তাহে আরও এক হাজার কর্মচারী ছাঁটাই করতে পারে। 'সিয়াটল টাইমস' রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে জানোনো হয়েছে, নতুন এই ছাঁটাই তালিকায় থাকতে পারে সিয়াটল হেডকোয়ার্টারের কর্মচারী, ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং মাঠ পর্যায়ের কর্মচারী। তবে গ্রাহকদের যারা আপ্যায়ন করে অর্থাৎ ব্যারিস্টাস নামে পরিচিত কর্মচারীরা ছাঁটাইয়ের তালিকায় থাকবে না। তবে স্টারবাকসের মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। কফি চেইন শপটি দেশ জুড়ে প্রায় ছয়শ' ক্যাফে বন্ধ করে দিচ্ছে। তারা ইতোমধ্যেই তাদের বিভিন্ন স্টোর এবং সদরদপ্তরগুলোর বহু কর্মচারী ছাঁটাই করেছে। আগামী বুধবার কোম্পানিটি তাদের প্রথম ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। স্টারসবাকের মুখপাত্র দেব ত্রেভিনো এক বিবৃতিতে বলেছেন, "একটি পাবলিক কোম্পানি হিসেবে আমরা আমাদের ব্যবসা সম্পর্কে আগাম মন্তব্য করতে পারি না এবং আমরা তা করব না। এতে করে বাজারে গুজব ছড়িয়ে পড়তে পারে।" স্টারবাকস চলতি সপ্তাহে জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তারা গত বছর কোনো বোনাস নেননি এবং প্রধান নির্বাহী হাওয়ার্ড সুলজ ও অন্যান্য শীর্ষ ম্যানেজারদের বেতন ২০০৯ সালে বাড়ানো হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০২২ ঘ.